ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টুইটারে চাকরি হারিয়ে টুইট, প্রশংসায় ভাসছেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ৪ নভেম্বর ২০২২
টুইটারে চাকরি হারিয়ে টুইট, প্রশংসায় ভাসছেন যুবক
ছবি: সংগৃহীত

দায়িত্ব নেয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রায় সাত হাজার ৫০০ কর্মীকে ছাঁটাই করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক। ইলনের এ সিদ্ধান্তে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন অনেকে। তবে চাকরিচ্যুত যুবক ইয়াশ আগারওয়াল বেশ উৎফুল্লভাবে নিজের ছাঁটাইয়ের খবরটি টুইট করেন। টুইট ভাইরাল হওয়ার পর প্রশংসায় ভাসছেন ইয়াশ।

ইয়াশ আগারওয়াল টুইটারের পাবলিক পলিসি বিভাগে কাজ করতেন। ইয়াশ চাকরি হারানোয় ক্ষোভ বা দুঃখ প্রকাশ করেননি। তিনি টুইটারের অফিসে কাটানো সময়ের প্রশংসা করেছেন।

শেষ দিনের মতো অফিসে এসে টুইটারের লোগো সংবলিত দুটি কুশন হাতে ধরে তোলা ছবি তোলেন ইয়াশ। তিনি টুইটে লেখেন, এ মাত্র আমাকে ছাঁটাই করা হয়েছে। টুইটারের সঙ্গে কাজ করতে পারা ও এ সংস্কৃতির অংশ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। যেখানে কাজ করুন না কেন, সে জায়গাটিকে ভালোবাসুন। আমি টুইটারকে ভালোবাসি।

Advertisement

কয়েক ঘণ্টা আগে পোস্ট করা ঐ টুইটে তিন হাজার ৩০০টিরও বেশি লাইক পড়েছে। একইসঙ্গে তার টুইটে অনেক মন্তব্য করা হয়েছে। অনেকে জীবনের প্রতি ইয়াশের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

ইয়াশের ঐ টুইটে এক ব্যক্তি কমেন্ট করেন- আপনার প্রতি অনেক ভালোবাসা। আপনার কাজগুলো সবসময় অনুপ্রেরণাদায়ক। আমি নিশ্চিত, আপনি পরবর্তী সময়ে আশ্চর্যজনক কোনো কাজ করতে যাচ্ছেন।

আরেকজন ব্যক্তি কমেন্ট করেন- জীবনের প্রতি এ ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুব কমই দেখা যায়। আপনার সবকিছুতে সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: টুইটার
লিংক সফলভাবে কপি হয়েছে!