বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়, মাস্কের পরিকল্পনার বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, তিনি টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করতে চান।
.png)
টুইটারে বর্তমানে সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের আগামীকাল শুক্রবার জানিয়ে দিতে পারেন মাস্ক।
বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন তিনি।
টুইটার ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স, ব্রেন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং টানেলিং ফার্ম দ্য বোরিং কোম্পানির মালিক ইলন মাস্ক।
আরো পড়ুন>> অর্থ-গহনার বদলে মূল্যবান কাগজ চুরি, অতঃপর চিঠি পাঠিয়ে চোরের অভিনব প্রস্তাব
টুইটারের মালিকানা গ্রহণের পরই তিনি পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করেন। একই সঙ্গে তিনি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।
মাস্ক টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। তারপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করবেন তিনি।
জানা গেছে, টুইটারের কর্মপদ্ধতির মধ্যেও পরিবর্তন আনতে চলেছেন মাস্ক। আগে এই সংস্থার কর্মীরা ‘অ্যানিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এই নিয়মে পরিবর্তন আসতে চলছে। এর ফলে কিছু ব্যতিক্রম ছাড়া কর্মীদের অফিস বসেই কাজ করতে হবে।
আরো পড়ুন>> সাবেক আইনপ্রণেতাকে ১৭৩ বছরের কারাদণ্ড দিল মিয়ানমার
টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন আগে অস্বীকার করেছিলেন মাস্ক।
গত মাসে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মাস্ক।
কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টুইটার।
একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, মাস্ক প্রথম দফায় টুইটারের এক–চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন।