[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার ওপর হামলার মহড়া উ. কোরিয়ার
উত্তর কোরিয়ার অফিসিয়াল মিডিয়া সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি কম্পোজিট ছবি শেয়ার করেছে; ছবি: কেসিএনএ, রয়টার্স
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে দেশটি শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায় বলে জানায় উত্তর কোরিয়া।
এর আগে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ছয় দিনব্যাপী ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ বিমান মহড়া চালায় যা শনিবার শেষ হয়েছে। মার্কিন সেনারা এ মহড়াকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী গত সোমবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই মহড়াকে প্রকাশ্য উসকানি বলে উল্লেখ করেছে।
.png)
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরো জানিয়েছে, যৌথ মহড়ার জবাব হিসেবে তারা শত্রুর বিমানঘাঁটি এবং যুদ্ধবিমানে আঘাত হানার মহড়া চালিয়েছে। এছাড়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার সময় পিয়ইয়ং লাগাতার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ডেইলি-বাংলাদেশ/AS/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!