ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রিটেনের রাজা চার্লসের ওপর ডিম ছুঁড়ে মারল যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২১, ৯ নভেম্বর ২০২২
ব্রিটেনের রাজা চার্লসের ওপর ডিম ছুঁড়ে মারল যুবক
ব্রিটেনের রাজা চার্লসের ওপর ডিম নিক্ষেপের অভিযোগে যুবক আটক- ছবি: সংগৃহীত।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার কুইন কনসর্ট ক্যামিলার ওপর ডিম ছোঁড়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার উত্তর ইংল্যান্ডের একটি সামাজিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলার দিকে চারটি ডিম উড়ে আসে। তবে ডিমগুলো মাটিতে পড়ে ফেটে যায়। তারা ইয়র্কে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিম ছোঁড়ার সময় রাজা বা তার রাণী স্থির ছিলেন এবং তারা অনুষ্ঠানে মনোযোগীও ছিলেন।

Advertisement

ঐ সময় এক বিক্ষোভকারী চিৎকার করলে তাকে দ্রুত গ্রেফতার করে পুলিশ। একই সময় অন্যান্যরা বিক্ষোভকারীকে উপহাস করে ‘গড সেভ দ্য কিং’ স্লোগান দেন।

ব্রিটেনের সাবেক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহন করেন তার ছেলে তৃতীয় চার্লস। চার্লস উত্তর ইংল্যান্ডে দুইদিনের সফরে রয়েছেন।

এর আগে, ২০২২ সালে মধ্য ইংল্যান্ডের নটিংহামে ভ্রমণের সময় রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির ওপর ডেম ছুড়ে মারা যায়। তারও আগে ১৯৯৫ সালে মধ্য ডাবলিনে হাঁটার সময় চার্লসের ওপর ডিম নিক্ষেপ করে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীরা।

সূত্র- রয়টার্স।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!