ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে ৬৪ শিশুকে হত্যা করেছে ব্রিটিশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ১০ নভেম্বর ২০২২
আফগানিস্তানে ৬৪ শিশুকে হত্যা করেছে ব্রিটিশ বাহিনী
আফগান শিশু - ফাইল ছবি

২০০৬ থেকে ২০১৪ সাল পর্যস্ত আফগানিস্তানে ব্রিটিশ অভিযানের সময় নিহত ৬৪ শিশুর মৃত্যুর ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাজ্য। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে ১৬ শিশুর মৃত্যুর কথা স্বীকার করে।

বুধবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘সশস্ত্র সহিংসতার ওপর অ্যাকশন’ জানিয়েছে, আফগানিস্তানে হত্যার শিকার প্রতিটি শিশুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার ৬৫৬ পাউন্ড দিয়েছে ব্রিটিশ সরকার।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত চালানো ব্রিটিশ অভিযানে ৬৪ শিশু হত্যার শিকার হয়েছে। এজন্যই এই ক্ষতিপূরণ দেওয়া হলো। তবে এই সংখ্যা প্রকৃত পক্ষে আরো বেশি।

যে সব শিশুকে হত্যা করা হয়েছে, তাদের গড় বয়স ছয় বছর। অধিকাংশ শিশুই বিমান হামলায় নিহত হয়।

আরো পড়ুন>> ভূতের সঙ্গে রাত কাটানোর অনুমতি পেতে আদালতে আবেদন!

এদিকে আফগানিস্তানের বেশিরভাগ অংশে এখন আর যুদ্ধের তর্জন-গর্জন শোনা যায় না। পশ্চিমা-সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে সহিংসতা কমেছে ব্যাপকভাবে। তবে ক্ষুধা ও দারিদ্র্য আরও বেড়েছে। সবচেয়ে খারাপ আছেন নারীরা। তাদের কাজ ও শিক্ষার সুযোগ সীমিত হয়েছে।

দেশব্যাপী সশস্ত্র অভিযানের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এর পরের এক বছরে আফগানিস্তানে বেসামরিক লোকদের ওপর হামলার হার কমে গেছে ৫০ শতাংশের বেশি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!