[ আন্তর্জাতিক ]
ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া, সাত ইউক্রেনীয় নিহত
ছবি: সংগৃহীত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি কিমের বরাতে ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রোফর্ম জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পাঁচতলা ভবনে আঘাত হেনেছে। এতে দ্রুত ধসে পড়ে পুরো ভবন।
এদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ প্রদেশের সীমান্ত অঞ্চলে রাশিয়ার সেনারা হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
.png)
সূত্র- আনাদুলু এজেন্সি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!