পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমা ও কিয়েভের মত ভিন্ন
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে ভিন্ন মত প্রকাশ করছে সব পশ্চিমা দেশ ও তাদের সামরিক জোট ন্যাটো। তবে, ভিন্ন বক্তব্য দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পশ্চিমারা বলছে, ক্ষেপণাস্ত্র হামলাটি একটি দুর্ঘটনা। এ নিয়ে পোল্যান্ডের প্রাথমিক তদন্তের সঙ্গে সম্মতি জানিয়েছে ন্যাটো
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দোষারূপ করেন ইউক্রেনের নেতা জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো তার প্রত্যাখ্যান করে পোল্যান্ডের প্রাথমিক প্রতিবেদনের সমর্থন দিচ্ছে। ওয়াসোর প্রতিবেদন বলছে, সম্ভবত ইউক্রেনের সেনাদের ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত পোল্যান্ডে পড়েছে।
.png)
গত মঙ্গলবার ন্যাটো জোটভুক্ত দেশ পোল্যান্ডের একটি গ্রামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন পোলিশ নিহত হন। ঐ গ্রামটি ইউক্রেনের সীমান্ত থেকে অদূরে। ঐ হামলাটি তখন করা হয় যখন রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র চালাচ্ছিল।
ওয়ারসো ও ন্যাটো জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সম্ভবত পোল্যান্ডের প্রাজোডোও গ্রামে আঘাত হানে।
এদিকে, ন্যাটের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাধাতে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার দোষ চাপানোর দাবি করছে মস্কো।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বলে কোনো প্রমাণ পায়নি কিয়েভ। তাই ঘটনাস্থলের তদন্তে আমাদের প্রবেশাধিকার দিন এবং হামলার সব তথ্য প্রদান করুন।
তিনি আরো বলেন, আমাদের সামরিক প্রতিবেদন অনুযায়ী আমি নিশ্চিত যে, ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নয়।
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইউক্রেনের যুদ্ধ তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দেয়। কারণ এতে ন্যাটো জড়িত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তবে বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডু জানান, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা থেকে তৈরি করা হয়েছে।
ডুডু বলেন, সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের সেনাদের মাধ্যমে দুর্ঘটনাবশত পোল্যান্ডে আঘাত হানে।