ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক ফেসবুক পোস্টে জানান, মঙ্গলবার লুহানস্ক প্রদেশের পূর্বের ডেনেজনিকোভ গ্রামে কামান দিয়ে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তবে তিনি এর চেয়ে বেশি তথ্য জানাননি।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেনেজনিকোভ গ্রামে হামলা চালানোর ব্যাপারে কোনো তথ্য জানায়নি। এছাড় রয়টার্স এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
.png)
রাশিয়ার ওপর হামলা করতে ৮০ কিলোমিটার দূরত্বের দূরপাল্লার রকেট সিস্টেম সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গত মাসে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদরেভ বলেন, ইউক্রেনের কামান হামলায় ২৩ জন চেচেন সৈন্য নিহত এবং ৫৮ জন আহত হন।