ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চিকিৎসার টেবিলেই চুরি হয়ে গেল নারীর দুই দুটি কিডনি!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১৭ নভেম্বর ২০২২
চিকিৎসার টেবিলেই চুরি হয়ে গেল নারীর দুই দুটি কিডনি!
ছবি: সংগৃহীত

সুনীতা দেবী (৩৮) চিকিৎসা করাতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তি হয়ে তিনি তার দুটি কিডনিই হারিয়ে ফেলেন! একিডনিক রোগী সুনীতা পরে ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্ত চিকিৎসকের দুটি কিডনি দাবি করেছেন।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জানা গেছে, সুনীতা দেবী বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। সম্প্রতি সেখানকারই একটি স্থানীয় হাসপাতালে জরায়ুর অস্ত্রোপচার করানোর জন্য ভর্তি হন তিনি। 

Advertisement

ঐ নারীর অভিযোগ, অস্ত্রোপচার করে জরায়ু বাদ দেওয়া দূরে থাক, দুটি কিডনিকেই বাদ দিয়ে দিয়েছেন চিকিৎসকরা। সেই কিডনি জোড়া কোথায় তা জানেন না রোগী বা রোগীর স্বজনরা।

অস্ত্রোপচারের পরই সুনীতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। পরে দ্রুত তাকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, সুনীতার দুটি কিডনির একটিও নেই। চিকিৎসা হিসেবে ডায়ালিসিস করানোর জন্য তাকে পাটনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ ঘটনায় রোগীর পরিবার ঐ বেসরকারি হাসপাতাল এবং তার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। একইসঙ্গে শাস্তিস্বরূপ অভিযুক্ত চিকিৎসকের দুটি কিডনি ভুক্তভোগী রোগীকে দেওয়ার দাবি জানানো হয়।

এদিকে সুনীতা দেবীর কিডনি প্রতিস্থাপনের জন্য তাকে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইজিআইএমএস) নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। তবে যখন কিডনি পাওয়া যাবে, তখনই তাকে দেওয়া হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!