[ আন্তর্জাতিক ]
কাশ্মীরে তুষার ধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুষার ধসে তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারার মাছিল এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি।
.png)
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ওই তিন সেনা সদস্য ছিলেন ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। রাতে তারা ওই অঞ্চলে পাহারায় ছিলেন। এ সময় হঠাৎ তুষার ধসের ঘটনা ঘটায় পালাতে পারেননি তারা।
আরো পড়ুন>> তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক, নিহত ২
পরে শুক্রবার সকালে তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজন তখনও জীবিত ছিলেন। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তারও। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!