ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে বাড়ছে করোনা সংক্রামণ, ৬ মাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২১ নভেম্বর ২০২২
চীনে বাড়ছে করোনা সংক্রামণ, ৬ মাসে প্রথম মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনে গত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে। করোনা প্রতিরোধে কঠোর বিধিমালা জারির পর এ মৃত্যুর খবর দিল দেশটির স্বাস্থ্য কমিশন।

রোববার (২০ নভেম্বর) জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৮৭ বছর বয়সী ওই ব্যক্তি রাজধানীতে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিজুড়ে ২৪ হাজার স্থানীয় সংক্রমণের রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র রাজধানী বেইজিংয়েই ৬২১ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

Advertisement

চীনে করোনা ভাইরাসে মৃত্যু শূন্যে নেমে আসায় বিধিনিষেধে কড়াকড়ি তুলে নেওয়া হয়। ধীরে ধীরে ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক হয়ে আসে। এর মধ্যেই সংক্রমণ বাড়ছে দেশটিতে।

রোববার গুয়াংজুর দক্ষিণাঞ্চল থেকে ৮ হাজার শনাক্তের খবর পাওয়া গেছে। সেখানে স্বাস্থ্যবিধি কঠোর হওয়া সত্ত্বেও সংক্রমণ বাড়ায় উদ্বিগ সাধারণ মানুষ। যেসব প্রদেশ এবং এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হতে যাচ্ছে প্রশাসন।

২০১৯ সালের ডিসেম্বর চীনের উহুান প্রদেশের একটি কাঁচাবাজার থেকে করোনাভাইরাস ছড়ায় বলে জানায় বেইজিং। কিছুদিনের মধ্যেই পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাস। লাখ লাখ মানুষের প্রাণ গেছে কোভিডে। তবে কাঁচাবাজার নয় চীনের গোপন ল্যাব থেকেই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে বলে দাবি করে আসছে পশ্চিমারা। যদিও তা প্রত্যাখ্যান করেছে চীন সরকার।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!