ইসরায়েলি পুলিশ বলছে, বুধবার সকালে ঘটনাগুলো ফিলিস্তিনিদের হামলা হিসেবে ধরা হচ্ছে।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, দখলকৃত পশ্চিম তীরের নাবলাস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
.png)
জেরুজালেম শহরের প্রবেশ মুখের হাইওয়েতে ইসরায়েলের স্থাপিত বাস স্টেশনের কাছে সকাল ৭টায় প্রথম বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দ্বিতীয় বিস্ফোরণটি জেরুজালেমের উত্তরাঞ্চলের রামোট জাংশনে ঘটে। প্রথম বিস্ফোরণের আধা ঘণ্টার বেশি সময় পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে। এতে বোমার ছিদ্র অংশের আঘাতে পাঁচজন আহত হয়েছেন।
রামোট থেকে আল-জাজিরার সাংভাদকি আলান ফিশার জানান, বাসস্টপে একটি সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে প্রথম বিস্ফোরণটি ঘটে বলে ধারণা করছে পুলিশ। দুটি বিস্ফোরণই দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর তদন্ত ও সন্দেহভাজনকে ধরতে জেরুজালেমের পশ্চিম ও পূর্বের অংশের চেকপয়েন্ট ও বেশির ভাগ সড়ক বন্ধ করেছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ।