ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চ্যালেঞ্জে হেরে বড় অঙ্কের জরিমানা দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ২৪ নভেম্বর ২০২২
চ্যালেঞ্জে হেরে বড় অঙ্কের জরিমানা দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট
জেইর বলসোনারো- ফাইল ফটো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভার কাছে হেরে যান জেইর বলসোনারো। পরাজয় মেনে নিতে না পারায় নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেন জেইর। তবে আদালত চ্যালেঞ্জ বাতিল করে তার দলকে ৪২ লাখ ৭০ হাজার ডলার জরিমানা করেছেন আদালত।

আদালত বলেন, বাজে বিশ্বাসের ওপর ভিত্তি করে এ মামলা করা হয়েছে। যতক্ষণ এ জরিমানার অর্থ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত দলটির তহবিল জব্দ অবস্থায় থাকবে।

গত ৩০ অক্টোবর ব্রাজিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট বলসোনারো অল্প ব্যবধানে সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে হেরে যান। বলসোনারো চরম ডানপন্থি হিসেবে ব্রাজিলের রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা কয়েক দশকের মধ্যে নতুন ঘটনা।

Advertisement

নির্বাচনে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন লুলা। আর তার প্রতিদ্বন্দ্বী বলসোনারো পান ৪৯ দশমিক ১ শতাংশ ভোট। অর্থাৎ দুই শতাংশেরও কম ভোটের ব্যবধানে জিতেন লুলা।

গত মঙ্গলবার লিবারেল পার্টি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বলসোনারোর। এতে বলসোনারো দাবি করেন, কিছু ভোটিং মেশিনে ত্রুটি ছিল এবং সেসব ভোট বাতিল করতে হবে।

কিন্তু আদালত বলেছে, সবই বলসোনারোর কল্পনা। মামলার রায়ে বিচারক মোরায়েস বলেন, এ ধরনের চ্যালেঞ্জ গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি আঘাত। এ মামলা অপরাধী ও গণতন্ত্রবিরোধী আন্দোলনকারীদেরকে উৎসাহিত করবে। নির্বাচনের আগে থেকেই ইভিএম নিয়ে আপত্তি ছিল বলসোনারোর। প্রাথমিক জরিপগুলো দেখাচ্ছিল, ভোটে বলসোনারো হেরে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!