ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অভাবে ঘরের জিনিসপত্র বিক্রি করছে আফগানরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ২৪ নভেম্বর ২০২২
অভাবে ঘরের জিনিসপত্র বিক্রি করছে আফগানরা
ফাইল ফটো

২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতা দখল করার পর রিজার্ভ জব্দসহ নানা কারণে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক। এখন নিজেদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের।

শোনা যাচ্ছে, শীতের আগে ঘর উষ্ণ রাখার সরঞ্জাম কিনতে ঘরের অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা।

আন্তর্জাতিক মানবিক সাহায্যকারী সংস্থা রেডক্রসের অপারেশন্স ডিরেক্টর মার্টিন শুপ জানান, মধ্যবিত্ত আফগান পরিবারগুলো মৌলিক খাদ্য চাহিদার মাত্র ৮২ ভাগ পূরণ করতে সক্ষম। তিনি আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

বার্তাসংস্থা এপির সঙ্গে এক সাক্ষাৎকারে রেডক্রসের এ কর্মকর্তা বলেন, প্রয়োজন মেটাতে আমরা দেখছি আরো আফগান জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন। তাদের ঘর উষ্ণ রাখার সরঞ্জামের সঙ্গে বেশি দামে খাবার ও অন্যান্য পণ্য কিনতে হচ্ছে।

তিনি জানান, আফগানিস্তানের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে দেশটিতে প্রয়োজনীয় সাহায্য সময়মতো পৌঁছাচ্ছে না। খাদ্য সহায়তার ওপর যেন কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সৈয়দ মাসুদ নামে আফগানিস্তানের একজন অর্থনীতিবিদ বলেন, ব্যাংক এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে এ অর্থনৈতিক দুরাবস্থা কাটানো সম্ভব।

মীর সিকিব মীর নামে অপর একজন অর্থনীতিবিদ বলেন, আফগানিস্তান ও আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে নিষেধাজ্ঞা থাকায় বাইরের দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। যা অর্থনীতিকে আরো খারাপ করে দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!