ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২৭ নভেম্বর ২০২২
চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ফের হু হু করে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। দেশটিতে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ এ ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এদিন নতুন ৩৯ হাজার ৭৯১ জন করোনায় শনাক্ত হন। এরমধ্যে উপসর্গ রয়েছে ৩ হাজার ৭০৯ জনের। উপসর্গ নেই ৩৬ হাজার ৮২ জনের। এদিন মারা গেছেন মাত্র একজন। এতে চীনে করোনায় শনাক্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ জনে।

এর আগের দিন শনিবার (২৬ নভেম্বর) ৩৫ হাজার ১৮৩ জন করোনা রোগী শনাক্ত হয় চীনে। অন্যদিকে শুক্রবার (২৫ নভেম্বর) দেশটিতে করোনায় শনাক্ত হন হন ৩৯ হাজার ৫০৬ জন। তবে এদিন কেউ মারা যাননি।

Advertisement

২৬ নভেম্বর পর্যন্ত চীনে উপসর্গসহ করোনায় শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৭ হাজার ৮০২ জন।

রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরগুলোতে করোনা সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে সরকার। চংকিং ও গুয়ানজুতে দিন দিন বেড়েই চলছে নতুন সংক্রমণ। বেইজিংয়েও বেড়ে চলছে করোনার তাণ্ডব। রাজধানী শহরে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬ ভাগ। শনিবার বেইজিংয়ে করোনায় শনাক্ত হন ২ হাজার ৫৯৫ জন। অন্যদিকে রোববার শনাক্ত হন ৪ হাজার ৩০৭ জন।

দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে বসবাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ। এ শহরটিতেও শনিবারের তুলনায় রোববার শনাক্তের হার বেড়েছে ১৫ ভাগ। তবে গুয়ানজুতে অল্প কমেছে শনাক্তের সংখ্যা। ১ কোটি ৯ লাখ মানুষের শহরটিতে শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪১৯ জন। সেখানে রোববার শনাক্ত হন ৭ হাজার ৪১২ জন।

সূত্র- রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: করোনা চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!