বিশ্লেষকরা মনে করছেন, চীনে জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে দাম দরপতন হয়েছে। দেশটিতে তেলের চাহিদা কমে যাওয়া এবং তেলের দাম কমানোর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৯ শতাংশ কমে ৮১ দশমিক ২০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। জানুয়ারির পর এটিই সবচেয়ে বড় পতন।
.png)
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ৭৪ দশমিক ১২ ডলারে ঠেকেছে। গত বছরের ২২ ডিসেম্বর এর দাম কমে হয়েছিল ৭৩ দশমিক ৬০ ডলার।
টানা তিনটি পতনের পর গত সপ্তাহে দুটি বেঞ্চমার্কই ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে।
নিশান সিকিউরিটিজের গবেষণা বিভাগের জেনারেল ম্যানেজার হিরোইয়ুকি কিকুকাওয়া বলেন, চীনে করোনা সংক্রমণ বাড়া সত্ত্বেও ‘জিরো কোভিড’ নীতি বিরোধী বিক্ষোভেরাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে দেশটিতে তেলের চাহিদা কমেছে।