[ আন্তর্জাতিক ]
তেলের দাম ঘিরে ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রাশিয়ার
পেসকভ- ফাইল ফটো
ইউরোপের দেশগুলোর বেঁধে দেওয়া তেলের দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে রাশিয়া। এরই মধ্যে ইউরোপের দাম নির্ধারণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন বলছে, জি-৭ ও তার মিত্রদের সিদ্ধান্তে রাশিয়ার প্রতি ব্যারেল তেলের দাম মাত্র ৬০ ডলার নির্ধারণকে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেন, আমরা এ দাম নির্ধারণকে গ্রহণ করছি না।
.png)
পেসকভ জানান, এরইমধ্যে রাশিয়ার তেলের দাম নির্ধারণের বিষয়টি বিশ্লেষণ করেই প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে মস্কো। রাশিয়া এখন কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটাই বলবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
লিংক সফলভাবে কপি হয়েছে!