ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অভিশংসনে ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪, ৮ ডিসেম্বর ২০২২
অভিশংসনে ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট
পেদ্রো কাস্তিলো - ফাইল ছবি

দিনভর নাটকীয়তার পর অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো।

বুধবার (৮ ডিসেম্বর) দেশটির সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ক্ষমতাচ্যুত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

এদিকে তার জায়গায় প্রথমবারের মত পেরুর নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে দিনা বোলোয়ার্তের। এরইমধ্যে শপথও নিয়েছেন তিনি।

Advertisement

ক্ষমতাচ্যুতের আগের দিন সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বলেছিলেন, তিনি একটি অসাধারণ জরুরি সরকার নিয়ে আসছেন। কাস্তিলো ডিক্রি জারি করে দেশ শাসনের কথা বলেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, অস্থায়ীভাবে সংসদ ভেঙে দেবেন। ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা এবং দেশে নতুন নির্বাচন আয়োজন করবেন।

আরো পড়ুন>> দিল্লির পৌর নির্বাচনে আম আদমির বড় জয়

তার এ ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন নিজ দল ও বিরোধী সদস্যরা। করণীয় নিয়ে জরুরি বৈঠকে তাকে ক্ষমতাচ্যুত করেন। পরে কাস্তিলোকে আটক করা হয় এবং বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট কাস্তিলোকে অপসারণের পক্ষে ভোট দেন ১০১ জন, বিপক্ষে ৬ জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১০ জন আইনপ্রণেতা।

পেরুর নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কাস্তিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ৬০ বছর বয়সী বোলোয়ার্তে। তিনি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

পেরুতে গত কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। ২০১৬ সাল থেকে দেশটিতে পাঁচবার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!