বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস বুধবার রাতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ভোট দেয়। তিনি এর একদিন আগে পার্লামেন্ট ‘সাময়িকভাবে’ ভেঙে দিয়ে ডিক্রির মাধ্যমে দেশ পরিচালনার কথা ঘোষণা করেছিলেন।
.png)
ক্যাস্টিলো বলেছিলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য ছিল পেরুতে ‘আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।’ তবে তার নিজের ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তোসহ বিরোধীদল এর তীব্র বিরোধিতা করছিল। তারা একে ‘অভ্যুত্থানচেষ্টা’ হিসেবে অভিহিত করেন।
নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাধ্যমে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ৬০ বছর বয়সী বলুয়ার্তে। তিনি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।