ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা কোম্পানির সঙ্গে সৌদির চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ৯ ডিসেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা কোম্পানির সঙ্গে সৌদির চুক্তি
ছবি: সংগৃহীত

চীন-সৌদি আরব সম্পর্ককে গভীর করতে  বেইজিং ও রিয়াদ একাধিক কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সৌদি বাদশাহের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা কোম্পানি হুয়াওয়ের সঙ্গে চুক্তি করলো সৌদি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এমন সময় দুই দেশের সম্পর্ক গভীর হচ্ছে যখন সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দূরত্ব বাড়ছে। আর আরব উপসাগরীয় অঞ্চলে চীনা উপস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন হচ্ছে ওয়াশিংটন।

চীনা প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা দিয়ে বরণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এ চুক্তির মাধ্যমে পশ্চিমাদের ছাড়িয়ে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব চুক্তির পথে হাঁটলো রিয়াদ।

Advertisement

সৌদি আরবের রাজরক্ষীরা আরবীয় ঘোড়ায় শি জিনপিংকে বহনকারী গাড়ি রাজপ্রাসাদে নিয়ে যায়। তাদের হাতে ছিল চীন ও সৌদি আরবের পতাকা। পরে তিনি একটি ভোজসভায় যোগদান করেন।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট বৈঠক করেছেন। হাস্যোজ্জ্বল মুখে শি জিনপিংকে অভ্যর্থনা জানান। এ সফরের মধ্য দিয়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন যুগ সূচনা করেছেন চীনা প্রেসিডেন্ট।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নেতার সঙ্গে একটি সম্মেলনে যোগ দিতে সৌদিতে পৌঁছেছেন বিভিন্ন আরব দেশের নেতারা। শুক্রবার সৌদি আরব ছাড়ার আগে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর ছয়টি সদস্য রাষ্ট্রের সঙ্গে কথা বলবেন শি জিনপিং।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: চীন সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!