[ আন্তর্জাতিক ]
রাশিয়ান হীরা-মদ ও সামুদ্রিক খাবার আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ফাইল ছবি
ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ান মদ, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মস্কোর অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
.png)
বাইডেন বলেন, আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!