ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়াকে অভিশাপ, পুতিনের মৃত্যুকামনা করা যাবে ফেসবুকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১১ মার্চ ২০২২
রাশিয়াকে অভিশাপ, পুতিনের মৃত্যুকামনা করা যাবে ফেসবুকে
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করেছে ফেসবুক। রাশিয়ার বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তৃতা বা ভাষণের উপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।  তাই ‘রাশিয়া নিপাত যাও’, বা ‘রুশ আক্রমণকারীদের মৃত্যু হোক’—এমন উক্তি করা যাবে নেটমাধ্যমে।  তবে রাশিয়ার সাধারণ নাগরিক নয়, যাদের হাত ধরে ইউক্রেনের বুকে যুদ্ধ নেমে এসেছে, সেই রুশ সেনা এবং নেতাদের উদ্দেশেই শুধু এই ধরনের মন্তব্য করা যাবে বলে জানিয়েছে ফেসবুক।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র ইমেল বার্তায় গণমাধ্যমকে বলেছেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে রাজনৈতিক বক্তব্যের অনুমতি দিচ্ছি। যেমন, "রুশ অনুপ্রবেশকারীরা নিপাত যাক"। এটি সাধারণভাবে আমাদের নিয়ম ভঙ্গ করে। তবে আমরা সাধারণ রুশদের বিরুদ্ধে এরকম কিছু বলার অনুমতি দিইনি।'

Advertisement

আরো পড়ুন>> বাংলায় লেখা হলো লন্ডনের রেলস্টেশনের নাম

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি 'রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিপাত যাক' বা 'বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিপাত যাক' বলেন ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম তা সাময়িকভাবে অনুমোদন দেবে।

তবে শুধুমাত্র রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের বক্তব্য দেওয়া যাবে। এমন বক্তব্য রাশিয়াতেও দেওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন>> পাথর ভেঙে বেরিয়ে পড়েছে হাজার বছরের বন্দি অশুভ আত্মা!

ফেসবুকের এই পদক্ষেপ নজিরবিহীন হলেও বিগত কয়েক দিনে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে অন্য মার্কিন প্রযুক্তি সংস্থাও। রাশিয়ায় পরিষেবা বন্ধ করে দিয়েছে অনেকে। আবার মস্কোর পক্ষ থেকেও টুইটার-সহ একাধিক নেটমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে দেশে। এর আগে, ফেসবুকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উপস্থিতি কাটছাঁট করা হয়। এছাড়া অ্যাপল, মাইক্রোসফ্ট রাশিয়া ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

যুদ্ধ বন্ধ না পর্যন্ত রাশিয়ায় সেবা দেওয়া থেকেও বিরত রয়েছ একাধিক সংস্থা। গত সপ্তাহে ইন্টারনেট পরিষেবা সংস্থা কগজেন্ট কমিউনিকেশ রুশ গ্রাহকদের সঙ্গে চুক্তি ভেঙে দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গেও তারা সম্পর্ক ছিন্ন করে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!