[ আন্তর্জাতিক ]
মদ কিনতে ঋণ না পেয়ে প্রতিবেশীকে হত্যা
প্রতীকী ছবি
মদ কিনতে টাকা ঋণ চেয়ে না পেয়ে ৪৪ বছর বয়সী প্রতিবেশী নারীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের মহারাষ্ট্রের দমবিভলি এলাকায় এ ঘটনা ঘটে। থানে জেলার পুলিশ জানায়, ভুক্তভোগী ঐ নারীর নাম বৈশালী মাসদুদ।
মানপাদা থানার এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছেন। মদের জন্য প্রায় সময় মাসদুদ অথবা তার ছেলে থেকে টাকা ধার করতো ঐ ব্যক্তি। বুধবার সকালে টাকা চাইলে দিতে অস্বীকার করেন ঐ নারী। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যক্তি ছুরিকাঘাতে তাকে হত্যা করেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!