ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিউনিসিয়ার সংসদ নির্বাচনে ভোট পড়ল ৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১৮ ডিসেম্বর ২০২২
তিউনিসিয়ার সংসদ নির্বাচনে ভোট পড়ল ৮ শতাংশ
ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার সংসদ নির্বাচনে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের প্রধান এ তথ্য জানিয়েছেন। রোববার ভোটের ফলাফল প্রকাশ করা হতে পারে। 

দেশটির প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে ৮ লাখ ৩ হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিউনিসিয়ার অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছে।

Advertisement

নির্বাচনকে প্রেসিডেন্ট কাইস সাইদ-এর একক ব্যক্তির শাসন কায়েমের পথে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। 

তিউনিসিয়ার পূর্ববর্তী সংসদটি নির্বাচিত হওয়ার সময়ে মোট ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ।

গতবছর কাইস সাইদ সংসদ ভেঙে দিয়ে আদেশ জারির মাধ্যমে শাসন করার পদক্ষেপ গ্রহণ করেন। তার বিরোধীরা এমন পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: তিউনিসিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!