ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বকাপ হাতছাড়া, ফ্রান্সে সমর্থক-পুলিশ ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ১৯ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপ হাতছাড়া, ফ্রান্সে সমর্থক-পুলিশ ব্যাপক সংঘর্ষ
জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ- ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ট্রাইব্রেকারে হেরেছে ফরাসিরা। এজন্য দেশটির রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে পুলিশের সঙ্গে ফ্রান্সের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। উত্তেজিত ভক্তদের নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ফিফা ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখতে প্যারিস, নিছ, লিওনসহ বিভিন্ন শহরের রাস্তায় আগে থেকে জড়ো হন ভক্তরা। ফ্রান্স বিশ্বকাপ জয় করবে- এ আশায় লাখো মানুষ বিভিন্ন জায়গায় বিজয় উদযাপনের জন্য ভিড় করতে থাকে। বিভিন্ন রেস্টুরেন্টে খেলা দেখেন ফ্রান্সের ভক্তরা। কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফ্রান্সজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

পুলিশ-সমর্থক সংঘর্ষকালে কয়েকজনকে আটক করা হয়েছে- ছবি: সংগৃহীত

Advertisement

খেলার একপর্যায়ে ট্রাইব্রেজারে আর্জেন্টিনার কাছে হেরে গেলে পরিস্থিতি বদলে যায়। সড়কে ভাঙচুর ও আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা করেন অনেকে। এতেই প্যারিসের ঐতিহাসিক শঁজ এলিজেতে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দাঙ্গা পুলিশ। প্যারিসেও একই পরিস্থিতির কথা জানিয়েছে স্থানীয় একাধিক সংবাদমাধ্যম।

ক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিশৃঙ্খলার দায়ে লিয়ন থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।  নিছ শহরেও পুলিশ ও ফুটবল সমর্থকদের সংঘর্ষ হয়।

অন্যদিকে, আর্জেন্টাইন সমর্থকদের পরিস্থিতি ছিল একেবারে আলাদা। ফ্রান্সে আর্জেন্টিনার দূতাবাসের সামনে খেলা দেখতে জড়ো হন ভক্তরা। দলের ঐতিহাসিক বিজয়ে উল্লাসে ফেটে পড়েন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!