ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘উগান্ডার শিশু পাচারে উৎসাহ’, মার্কিন দম্পতি আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ২২ ডিসেম্বর ২০২২
‘উগান্ডার শিশু পাচারে উৎসাহ’, মার্কিন দম্পতি আটক
স্বামী নিকোলাস স্পেনসার ও তার স্ত্রী ম্যাকেঞ্জি লাই ম্যাথিয়াস- ছবি: সংগৃহীত

উগান্ডায় ১০ বছরের এক ছেলেকে নির্যাতন ও শিশু পাচারের উৎসাহিত করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক দম্প্রতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দুজনেরই মৃত্যুদণ্ডের সাজা হবে। 

বুধবার উগান্ডার রাষ্ট্রীয় আইনজীবীর বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, আটক স্বামীর নাম নিকোলাস স্পেনসার ও তার স্ত্রী ম্যাকেঞ্জি লাই ম্যাথিয়াস। দুজনের বয়স ৩২ বছর। তবে আটক স্বামী-স্ত্রী অভিযোগের বিষয় অস্বীকার করেছেন।

Advertisement

বুধবার যুক্তরাষ্ট্রের এ দম্পতির বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দেখেছে রয়টার্স। প্রথমে শিশুকে নির্যাতন করার অভিযোগ ছিল। পরে নতুন অভিযোগপত্রে শিশু পাচারে উৎসাহিত করার অভিযোগ আনা হয়। এ বিষয়ে তারা (দম্পতি) এখনো কোনো আবেদন করতে পারেননি।

ঐ দম্পতির একজন আইনজীবী দাবিকারী একজন স্থানীয় পত্রিকা দ্য মনিটরিং-কে বলেন, কর্তৃপক্ষ তদন্তে কোনো তথ্য না পাওয়ায় মামলাটি নিষ্পত্তি করেছেন। আর অভিযোগকারীদের কাছে কোনো প্রমাণ নেই। নতুন অভিযোগটি কোনো যুক্তিযুক্ত নয়।

ঐ আইনজীবীর কাছে রয়টার্স সাক্ষাৎ করার চেষ্টা করেছিল। কিন্তু আদালত ও সরকারি কৌঁসলিরা তার সঙ্গে সাক্ষাৎ করাতে পারেননি।

অভিযোগপত্র অনুযায়ী, দম্পতির বিরুদ্ধে শোষণের উদ্দেশ্যে দুর্বল অবস্থায় নির্যাতনের মাধ্যমে শিশুদের রেখে নিয়োগ ও পাচার করার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে আসার পর ঐ দম্পতি তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠার নথি পড়েন। এ সময় অভিযোগপত্রের বিরুদ্ধে আবেদন করার সুযোগ তাদের দেওয়া হয়নি। 

উগান্ডার পাবলিক প্রসিকিউরের মুখপাত্র জ্যাকুয়াইলান ওকুই বলেন, তারা কেবল হাইকোর্টে অভিযোগপত্রের বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: উগান্ডা
লিংক সফলভাবে কপি হয়েছে!