ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বোনকে ‘ডিভোর্স’ দিতে নারাজ হওয়ায় শ্যালকের হাতে খুন ঘুমন্ত দুলাভাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬, ২৪ ডিসেম্বর ২০২২
বোনকে ‘ডিভোর্স’ দিতে নারাজ হওয়ায় শ্যালকের হাতে খুন ঘুমন্ত দুলাভাই
অভিযুক্ত শ্যালক বিশাল; ছবি: সংগৃহীত

বোনকে ডিভোর্স দিতে রাজি না হওয়ায় ঘুমিয়ে থাকা দুলাভাইকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করলেন শ্যালক। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায়। অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূ্ত্রে জানা গেছে, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার রাতে নিশ্চিন্তপুরে নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ। সেই সময় শ্যালক বিশাল তাঁর সঙ্গে ৫-৭ বন্ধুকে নিয়ে এসে কৃষ্ণের উপর চড়াও হন এবং গলায় তরোয়ালের কোপ মারেন বিশাল। এই ঘটনার পর চিৎকার করতে থাকেন কৃষ্ণের মাসি। তাঁর চিৎকার শুনে বাড়িতে এলাকার লোকজন জড়ো হয়ে হাতেনাতে ধরে ফেলেন বিশালকে।

প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীরা বিশালকে পুলিশের হাতে তুলে দেন।

কৃষ্ণের মাসির অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বিশালের পরিবার তাদের মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল, কিন্তু কৃষ্ণ তার ছেলের মুখ চেয়ে কিছুতেই ডিভোর্স দিতে রাজি হচ্ছিলেন না। এর আগেও বেশ কয়েকবার বিশাল ও কৃষ্ণের মধ্যে ঝগড়া হয়েছিল যা শুক্রবার রাতে চরম আকার ধারণ করে। তারপরই বিশাল কৃষ্ণর গলায় কোপ বসায়। 

এদিকে পুলিশ জানিয়েছে, ঘাতক বিশাল মালকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!