ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাজ না থাকায় ক্রীড়া সাংবাদিক করলো আবহাওয়ার খবর, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫২, ২৯ ডিসেম্বর ২০২২
কাজ না থাকায় ক্রীড়া সাংবাদিক করলো আবহাওয়ার খবর, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়ে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। বিপদ এড়াতে বাসিন্দাদের ঘরে থাকতে বলা হচ্ছে, বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন ভয়ংকর দশায় স্থানীয়ভাবে তেমন খেলাধুলা নেই। 

আর এ কারণে ভোররাতে ডেকে তুলে কনকনে ঠান্ডায় রাস্তায় দাঁড় করিয়ে আবহাওয়ার হালহকিকত জানতে চাওয়া হয় ক্রীড়া সাংবাদিক মার্ক উডলির কাছে। অর্থাৎ, তুষারঝড়ের কারণে ক্রীড়া সাংবাদিক থেকে সোজা আবহাওয়া বিটের সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছিল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মার্ক উডলির সেই অনুষ্ঠানের ভিডিও। জানা যায়, তিনি মূলত মার্কিন সম্প্রচার নেটওয়ার্ক এনবিসির অধীনস্থ আইওয়া-ভিত্তিক আঞ্চলিক টেলিভিশন চ্যানেল কেডব্লিুউডব্লিউএলের ক্রীড়া বিটের সাংবাদিক। 

Advertisement

গত সপ্তাহে হঠাৎই তাকে আবহাওয়ার খবরের অনুষ্ঠানে ডাকা হয়। সেখানে মার্কিন অঙ্গরাজ্যটির আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি নিজের অভিজ্ঞতাও জানান মার্ক।

অনুষ্ঠানের ঐ অংশটুকুর ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, খেলাধুলার লোককে সকালের শোতে তুষারঝড়ের খবর কভার করতে পাঠালে এমনটিই পাবেন।

ভিডিওতে দেখা যায় মার্ক বলছেন, আমি সাধারণত খেলাধুলার খবর করি। আগামী কয়েকদিনের জন্য এখানে সব কিছু বাতিল করা হয়েছে। তাই খেলাধুলার লোককে সাধারণত ঘুম থেকে ওঠার যে সময়, তার চেয়ে পাঁচ ঘণ্টা আগে আসতে বলা, বাতাস, ঠান্ডা ও তুষারপাতের মধ্যে দাঁড়াতে বলা এবং অন্যদের তেমনটি করতে নিষেধ করতে বলার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে?

এ সাংবাদিক তারপর জানান, তিনি সন্ধ্যার দিকে ৩০ মিনিটের একটি শো করতে অভ্যস্ত এবং সে সময় সাধারণত বাড়ির ভেতরেই থাকেন। কিন্তু এর আগে বুঝতে পারেননি যে, ভোর সাড়ে ৩টায় চ্যানেলটির কোনো মর্নিং শো থাকতে পারে। সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!