[ আন্তর্জাতিক ]
বেলারুশ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র!
প্রতীকী ছবি
নিজেদের অঞ্চলে ইউক্রেনের ছোড়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রেস্ট সীমান্ত অঞ্চলে ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
বার্তা সংস্থাটি আগে জানিয়েছিল, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা করে। সেই সময়ের শুরুতে রাশিয়া তীব্র হামলা করছিল। তখনই ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র পতিত হয়।
.png)
বেলটার প্রতিবেদনে বলা হয়, বেলারুশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রকেটকে ভূপাতিত করা হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তা তদন্ত পরিচালনা করছে মিনস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেলারুশ
লিংক সফলভাবে কপি হয়েছে!