ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও বন্দি সম্পর্কিত তথ্য বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ১ জানুয়ারি ২০২৩
ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও বন্দি সম্পর্কিত তথ্য বিনিময়
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই পারমাণবিক স্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

রোববার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

প্রতিবেদনে জানানো হয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দেশ দুইটি কৌশলগত ফ্যাসিলিটিজ ও বন্দি সম্পর্কিত তথ্যও বিনিময় করেছে। কারণ এ বিষয়ে তাদের মধ্যে একটি চুক্তি রয়েছে।

Advertisement

এই তথ্য বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোতে আক্রমণ নিষিদ্ধর একটি চুক্তির অধীনে। দেশ দুইটির মধ্যে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ বিষয়ক একটি চুক্তি সই হয়।

আরো পড়ুন>> বর্ষবরণে নারীদের সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টা, সংঘর্ষে আহত ৪

চুক্তিটি ২৭ জানুয়ারি ১৯৯১ সালে কার্যকর হয়। অন্যান্য বিষয়ের সঙ্গে ভারত ও পাকিস্তান একে অপরকে প্রতি বছরের ১ জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও ফ্যাসিলিটি সম্পর্কে অবহিত করে।

এবার নিয়ে টানা ৩২ বারের মতো এ ধরনের তথ্য বিনিময় করা হলো। চুক্তির আওতায় উভয় দেশই তাদের পারমাণবিক স্থাপনার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে অবহিত করে থাকে।

পারমাণবিক স্থাপনা বা ফ্যাসিলিটি দিয়ে মূলত পারমাণবিক শক্তি, গবেষণা চুল্লি, জ্বালানি তৈরি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আইসোটোপ পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণকে বোঝায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!