ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ৫ জানুয়ারি ২০২৩
১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
ছবি: সংগৃহীত

ব্যয় কমাতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই একসঙ্গে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি জানিয়েছেন, যাদের চাকরি যাচ্ছে, তাদেরকে ১৮ জানুয়ারি থেকে তা জানানো হবে।

এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের তিন লাখের মতো কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশকে ছেঁটে ফেলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

Advertisement

নভেম্বরেই অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল, তবে তাতে কতজন চাকরি হারাবেন সেসময় তার সুনির্দিষ্ট সংখ্যা বলেনি তারা।

“যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সহযোগিতা, চাকরিচ্যুতির ক্ষতিপূরণ, সাময়িক সময়ের জন্য স্বাস্থ্য বীমার সুযোগ রাখা, অন্যত্র চাকরি খুঁজে পেতে সহায়তাসহ নানান প্যাকেজ দেওয়ার জন্য কাজ করছি আমরা।

“অ্যামাজন কঠিন ও অনিশ্চিত সময় পার করছে। আমরা অতীতেও পেরেছি, সেই ধারাবাহিকতা বজায় রাখব আমরা,” বলেছেন জেসি।

আরো পড়ুন>> ক্ষমতায় এসেই উত্তেজনা উসকে দিলেন নেতানিয়াহু

কোন অঞ্চলের কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বলে অ্যামাজনের এ প্রধান নির্বাহী জানান, ‘ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য’ সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে।

অ্যামাজনের স্টোর অপারেশন এবং পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে, বলেছেন তিনি।

প্রযুক্তি খাতে জায়ান্ট এ কোম্পানিটি দুই মাস আগেই তাদের বার্ষিক মূল্যায়নে খরচ কমানোর দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছিল।

অ্যামাজন এরই মধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত ও তাদের বেশকিছু গুদামের সম্প্রসারণ কাজও বন্ধ রেখেছে। ব্যক্তিগত সরবরাহ রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!