ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শার্লট লিচ নামে ৩৪ বছর বয়সী ওই নারী সন্তান সম্ভবা হয়েছিলেন। বিষয়টি তিনি নিজের উপরস্থ কর্মকর্তাকে জানালে তাকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়।
শার্লট লিচ বলেন, চাকরিচ্যুত করার ঘটনায় আমি অপমানিত ও অবমূল্যায়িত বোধ করেছি।
.png)
দ্য মিররকে এই নারী জানান, তিনি তার উপরস্থ কর্মকর্তাকে জানিয়েছিলেন এর আগেও তিনি কয়েকবার গর্ভপাতের শিকার হয়েছেন। ফলে এবারে সন্তানের সুস্থ জন্মদান নিয়ে তিনি চিন্তিত ছিলেন। সেখানে সান্ত্বনার বদলে তাকে বরখাস্ত করা হয়।
এদিকে লিচের উপরস্থ কর্মকর্তার দাবি, তিনি মাতৃত্বকালীন কোনো ছুটি পাবেন না। এ কারণে তিনি ছুটির আবেদনেও সাড়া দেননি। বরং তিনি বলেন, আপনাকে রাখতে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে বরখাস্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে লিচ তার অনাগত সন্তানকে হারিয়েছেন। পরে বিষয়টি নিয়ে তিনি শ্রম আদালতে আবেদন করেন। এতে বলা হয়, ২০২১ সালের মে মাসে প্রশাসনিক সহকারী হিসেবে সিআইএসের জন্য কাজ শুরু করেছিলেন। এতে তিনি বার্ষিক ২০,০০০ পাউন্ড আয় করতেন।
গর্ভাবস্থার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে এমনটি প্রমাণ হওয়ায় কর্মসংস্থান ট্রাইব্যুনাল ওই চাকরিদাতা প্রতিষ্ঠানকে ১৪,৮৮৫ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
শার্লট লিচ বলেন, এই ঘটনায় আমি মানসিক ধাক্কা খেয়েছিলাম। এটি আমার জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। আমি ভেঙে পড়েছিলাম। বিচার পেলেও আমি আমার সন্তানকে হারালাম।