ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টিকটকে প্রসূতি রোগীর সঙ্গে উপহাস, চাকরি হারালেন ৪ নার্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৬, ১২ ডিসেম্বর ২০২২
টিকটকে প্রসূতি রোগীর সঙ্গে উপহাস, চাকরি হারালেন ৪ নার্স
ছবি: সংগৃহীত

টিকটক ভিডিওতে রোগীদের চাহিদা এবং আচরণকে উপহাস করার দায়ে চারজন নার্সকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল।

শুক্রবার (৯ ডিসেম্বর) আটলান্টাভিত্তিক এমরি হেলথকেয়ার একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই নার্সদের 'প্রাক্তন কর্মী' হিসেবে উল্লেখ করেছে।

৬০ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই কয়েক হাজারবার দেখা হয়েছে। ভিডিওতে ওই নার্সদের প্রসূতি রোগীদের সঙ্গে মজা করতে দেখা গেছে।

Advertisement

রোগীদের ব্যথা থাকা সত্ত্বেও তাদের ওষুধ দিতে রাজি হননি তারা। এ ছাড়া যারা পিতৃত্ব পরীক্ষার জন্য এসেছিলেন, তাদেরকেও উপহাস করেছেন তারা।

ভিডিওটির ঘটনা স্বীকার করে হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে প্রসূতি রোগীদের সঙ্গে অসম্মানজনক এবং অপেশাদারসুলভ আচরণ করা হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে এবং ওই নার্সদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে।

আরো পড়ুন>> স্ত্রীকে খুনের অপরাধে স্বামীর কারাদণ্ড, ৬ বছর পর দেখা মিললো সেই স্ত্রীর!

যদিও ওই ভিডিও এবং নার্সদের বরখাস্তের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে বলে জানানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে যে হাসপাতালের একটি সোশ্যাল মিডিয়া বিষয়ক নীতিমালা রয়েছে, যা কর্মীদের অবশ্যই মেনে চলতে হবে।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!