[ খেলা ]
বিশ্বকাপে ব্যর্থ
পুরনো নির্বাচকরা বরখাস্ত, নতুনদের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড
ফাইল ফটো
ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। এমনকি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি কয়েকজন ক্রিকেটার। এমন কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে সাবেক পেসার চেতন শর্মাসহ ভারতীয় নির্বাচকদের পাঁচ সদস্যের কমিটিকে। সেই সঙ্গে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করেছে বিসিসিআই।
এই কমিটিতে আরো ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি রোহিত শর্মার দলের। তাই বিশ্বকাপ শেষ হতেই নির্বাচক কমিটিকে বিদায় জানালো বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচজন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসেবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
.png)
এতে আরো জানানো হয়েছে, অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!