৫৩ বছর বয়সী এই তারকা শিল্পীর মৃত্যুর খবরে শোনার ছায়া নেমেছে সকল অঙ্গণে। ভারতীয় তারকা ক্রিকেটারদের মধ্যে অনেকেই শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, লেগ স্পিনার অনিল কুম্বলে, যুবরাজ সিংহসহ বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও লিখেছেন শোকের অনুভূতি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে কোহলি লিখেছেন, ‘আমাদের সময়ের দুর্দান্ত একজন গায়ককে হারালাম এবং সেটা খুব আকস্মিকভাবে। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি রইলো সমবেদনা।’
.png)
কুম্বলে তার টুইটারে কেকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘কেকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি রইলো সমবেদনা।’
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘জীবন কতো অনিশ্চিত এবং ঠুনকো। কেকের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। এই ক্ষতি সইতে পারার শক্তি তার পরিবারকে সৃষ্টিকর্তা দিন। ওম শান্তি।’
সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও বর্তমান এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইট করে লিখেছেন, ‘অসময়ে একজন বিস্ময়কর গায়ক, কেকের মৃত্যুতে খুব দুঃখ হচ্ছে। তার গান দিয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি।’
অনেকটা আকস্মিকভাবেই মৃত্যু হয়েছে কেকে’র। মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে গাইতে এসে অসুস্থ হয়ে পরে মারা যান তিনি। ফলে তার মৃত্যুর খবরটা স্বাভাবিকভাবে নিতে পারেননি অনেকেই।