রামদা হাতে স্কুলের বারান্দায় হেঁটে ভাইরাল হওয়া সেই শিক্ষক বরখাস্ত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, তিনি রামদা হাতে স্কুলের বারান্দায় হাঁটছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, স্কুলের বারন্দায় রামদা হাতে ভাইরাল হওয়া ওই শিক্ষকের নাম ধৃতিমেধা দাস (৩৮)। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ও শিক্ষা অধিদফতর পদক্ষেপ নেয়।
.png)
কাছাড়ের শিলচর জেলার তারাপুর এলাকার বাসিন্দা দাস। ১১ বছর ধরে তিনি রাধামাধব বুনিয়াদি স্কুলে শিক্ষকতা করছেন।
আরো পড়ুন>> দাবি আদায়ে কোনো আপোস নয়: ইমরান খান
শনিবার পুলিশ ফোনে স্কুল থেকে একটি অভিযোগ পায়। ফোন পাওয়ার পর তারা দ্রুত স্কুলে রামদা হাতে শিক্ষকের খোঁজ শুরু করে।
পুলিশ সূত্র জানিয়েছে, বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক দাবি করেছেন স্কুলের অপর শিক্ষকদের অনিয়মের কারণে তিনি ক্ষুব্ধ ও হতাশ ছিলেন। রামদা দেখিয়ে তিনি তাদেরকে সতর্ক করতে চেয়েছিলেন বলেও তার দাবি।
তাকে বরখাস্ত করা হলেও আটক করা হয়নি কারণ অপর শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।