আলাদা বছরে জন্ম নিল দুই যমজ কন্যা সন্তান!
যমজ সন্তানের জন্ম দিয়েছেন নারী। কিন্তু এক দিনে নয়। আবার এক বছরেও নয়। মানে আলাদা দিনে আলাদা বছরে! এমন কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে প্রথম যমজ কন্যা সন্তানের জন্ম দেন আমেরিকান নারী ক্যালি জো স্কট। এর মাত্র ৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। অর্থাৎ, পরের দিন, ২০২৩ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে নারীর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এমন মুহূর্ত ঘিরে স্বভাবতই উচ্ছ্বসিত ওই নারী ও তার স্বামী।
যমজ দুই কন্যা সন্তানের জন্মের এই মুহূর্তের কথা ফেসবুকে পোস্ট করেছেন আমেরিকার ওই নারী। সেই সঙ্গে স্বামী ও দুই কন্যা সন্তানের ছবিও তুলে ধরেছেন তিনি। প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন অ্যানি জো। আর দ্বিতীয় যমজ কন্যা সন্তানের নাম রেখেছেন এফি রোজ।
আরো পড়ুন>> ঘরে একসঙ্গে ছয় যৌনদাসী, পাচার-ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
যমজ দুই কন্যা সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তাদের গর্বিত মা। দুই শিশুরই ওজন ৫.৫ পাউন্ড। নতুন বছরের শুরুতে দুই কন্যা সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা ওই দম্পতি।
সূত্র: ডেইলি মেইল, আনন্দবাজার