ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধ্যাত্ব কাটিয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এ্যামি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৯ ডিসেম্বর ২০২২
বন্ধ্যাত্ব কাটিয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এ্যামি
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান হচ্ছিল না। এরপর ফরিদপুরের শিশু হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়ে শুরু করেন চিকিৎসা। দীর্ঘ বন্ধ্যাত্ব কাটিয়ে ওই আসিয়া ইসলাম এ্যামি (৩০) নামে ওই নারীর সোমবার একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন।

এদের মধ্যে একজন মেয়ে ও দুইজন ছেলে। একসঙ্গে তিন শিশুর জন্মে পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক ও তার মা সবাই সুস্থ রয়েছে।

Advertisement

জানা গেছে, সোমবার দুপুরে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিন সন্তান পৃথিবীর মুখ দেখে।

এ্যামির স্বামী ফরিদপুরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. নাজমুল হাসান জানান, তিন সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে হয়েছে তাদের। তারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে। একসঙ্গে সুস্থাবস্থায় তিন সন্তান দান করায় নাজমুল হাসান মহান আল্লাহর নিকট শুকরিয়া জানিয়েছেন। 

আসিয়া ইসলাম এ্যামি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি একজন গৃহিণী। ওই নারী ও বাচ্চারা ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ডা. সুলতানা বেগম লিপির তত্ত্বাবধানে রয়েছেন।

ডা. সুলতানা বেগম লিপি বলেন, ওই নারী দীর্ঘদিন বন্ধ্যাত্বে ছিলেন। পরে আমাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা শেষে একইসঙ্গে তিনটি বাচ্চা গর্ভে আসে। দীর্ঘ ৩৬ সপ্তাহ পর সোমবার দুপুরে সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। মা ও সব বাচ্চাই সুস্থ আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!