[ দেশজুড়ে ]
ফরিদপুরে ছেলের হাতে বাবা খুন
হাসপাতালে নিহতের স্বজনদের ভিড়- ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা কিবরিয়া ফকির নিহত হয়েছেন। শনিবার রাতে ঐ উপজেলার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ছেলে নাঈম ফকির। গুরুতর আহত অবস্থায় কিবরিয়া ফকিরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!