ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ছেলের দ্বন্দ্ব, প্রাণ গেল বাবার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১০ ডিসেম্বর ২০২২
ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ছেলের দ্বন্দ্ব, প্রাণ গেল বাবার
ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে আ. শহিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আ. শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক আ. শহিদকে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!