শনিবার দুপুরে উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৫৫ বছর বয়সী নুরজাহান বেগম একই গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, দুপুরে পাশের মামার বাড়ি গিয়ে মামা ও মামাতো বোনকে মারধর করতে থাকেন সবুজ। এ সময় ছেলের হাত থেকে ভাই-ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন নুরজাহান। পরে নিজের হাতে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন সবুজ। এতে ঘটনাস্থলেই নুরজাহান মারা যান। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে সবুজকে ধরে পুলিশে দেন আশপাশের লোকজন।
.png)
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন সবুজ। করোনা মহামারির কারণে দুই বছর প্রবাসে থাকলেও দেশে টাকা-পয়সা পাঠাতে পারেননি। দেশে ফিরে বাবাকেও মারধর করেন তিনি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সবুজকে রোববার আদালতে সোপর্দ করা হবে।