ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের হাতল ধরে দোল খাচ্ছেন। এরপর সিটের ওপর বসে নাচতে শুরু করেন। ওই কামড়াটির মধ্যে অন্য কোনো যাত্রীদের দেখা যাচ্ছিল না।
মেট্রোরেলে নেচে ভিডিও ধারণ করা ওই তরুণীর নাম অর্পনা দেবয়াল। গত ২৫ ডিসেম্বর তিনি তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে তিনি দর্শকদের জন্য উড়ন্ত কিস করেন।
.png)
ভিডিও শেয়ার করার পরই ৩৮ হাজার রিয়াক্ট পড়ে। অনেক আবার তার এ কর্মকাণ্ড ইতিবাচক হিসেবে দেখছে। কেউ কেউ আবার কড়া সমালোচনাও করেছে।
আরো পড়ুন>> ইরানে ২ বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
অনেকে বলেছেন, দিল্লি মেট্রোরেল করপোরেশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
দিল্লির মেট্রো আইন অনুযায়ী যদি কোনো যাত্রী রেলে উঠে মাতলামি করে, থুথু ফেলে কিংবা কারো সঙ্গে ঝগড়া করে তাহলে তাকে ২০০ রুপি জরিমানা করার বিধান রয়েছে।
সূত্র: এনডিটিভি