[ আন্তর্জাতিক ]
‘ধর্ষকের’ মাকে গুলি করল কিশোরী
ছবি: প্রতীকী
ধর্ষকের মাকে গুলি করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ওই নারী। পুলিশ ওই কিশোরীকে গ্রেফতার করেছে।
শনিবার (০৭ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়ছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ভজনপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ওই কিশোরী ৫০ বছর বয়সী ওই নারীকে একটি বন্দুকের সাহায্যে গুলি করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা একটি হাসপাতালে নিয়ে যায়।
.png)
আরো পড়ুন>> মাঝ আকাশে বোমা আতঙ্ক, ১৩৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ জাপানি বিমানের
পুলিশ আরো জানিয়েছে, ওই নারীর কিশোর ছেলের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২১ সালে ওই কিশোর কিশোরীকে ধর্ষণ করে। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ অভিযুক্তের নাম প্রকাশ করেনি।
আহত ওই নারী এবং তার ছেলে মিলে ভজনপুরা এলাকায় একটি মুদি দোকান চালান। ওই নারীকে স্থানীয় জিটিবি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!