ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দড়িলাফ দিয়ে কুকুরের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ১১ জানুয়ারি ২০২৩
দড়িলাফ দিয়ে কুকুরের বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩২ বার দড়িলাফ দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে একটি কুকুর। বিশ্বরেকর্ড গড়া কুকুরটির নাম বালু। কুকুরটিকে লালন-পালন করেন ওলফগ্যাংগ লনবার্গার নামের এক জার্মান ব্যক্তি। একসঙ্গে তারা ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চবার দড়িলাফের বিশ্বরেকর্ড গড়েছেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ কুকুরের দড়িলাফের ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে। ভিডিওটির শিরোনামে তারা লিখেছে, ’কোনো কুকুরের ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ ৩২ বার দড়িলাফের রেকর্ডের মালিক বালু এবং ওলফগ্যাংগ লনবার্গার। ২০২২ সালের জুলাইয়ে এ রেকর্ড গড়তে অনেক কষ্ট করেছে তারা।’

ভিডিওতে দেখা যায় বালু তার মালিকের সঙ্গে খুব সুন্দরভাবে একের পর এক দড়িলাফ দিয়ে যাচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> নারীদের নিরাপত্তা নিশ্চিতে কলকাতায় অভিনব উদ্যোগ

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখ বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটিতে লাইক দিয়েছেন ২০ হাজার জনেরও বেশি মানুষ।

ঠিকমতো প্রশিক্ষণ দিলে যে কোনো প্রাণীই যে মানুষের মতো আচরণ করতে পারে, এই ভিডিও তারই একটি ভালো উদাহরণ। তবে অনেকে আবার এসব কর্মকাণ্ডের সমালোচনাও করে থাকেন। কারণ মানুষের মতো এমন  আচরণ করতে পশু-পাখির সঙ্গে অনেক সময় অমানবিক আচরণ করা হয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!