ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মালিতে সেনা সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১৩ জানুয়ারি ২০২৩
মালিতে সেনা সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৪
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১১ জন।

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার দানসোংগো এলাকায় সেনাবাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে চালানো হয় দুই দফা হামলা। সেসময়ই ঘটে হতাহতের ঘটনা। বিদ্রোহী কোনো গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা জঙ্গি সংগঠন আল কায়েদা বা আইএস’র মতাদর্শে বিশ্বাসী। পাল্টা জবাবে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। ব্যাপক সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৩১ বিদ্রোহী।

আরো পড়ুন>> বাইডেন থেকে আরেক দফা সরকারি গোপন নথি উদ্ধার

উল্লেখ্য, ২০১২ সাল থেকে মালি এবং আশেপাশের দেশগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাস ছড়াচ্ছে। তাদের নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায় অভিযান শুরু করে। তবে গেল বছর সেনা প্রত্যাহার করেছে ফ্রান্স। আগামী বছর সেই তালিকায় যুক্ত হচ্ছে জার্মানি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!