ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রেসার মামলা থেকে অব্যাহতি পাওয়াকে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে র্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসাকে ৩৪ বছরের জেল হতে পারত।
বুধবার মামলার রায় ঘোষণার পর রেসা বলেন, আজ তথ্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে।
.png)
২০১৮ সালে রেসা ও র্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির মামলা দায়ের করে ফিলিপাইন সরকার। ফিলিপাইনে রদ্রিগো দুতের্তে নেতৃত্বাধীন সাবেক সরকার কর ফাঁকির মামলা দায়ের করে।