[ আন্তর্জাতিক ]
৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ফাইল ফটো
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে।
.png)
এদিকে ইরানি সংবাদমাধ্যম ইসনা জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!