ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ২২ জানুয়ারি ২০২৩
পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন- ফাইল ফটো

শিগগিরই পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন। শনিবার এ খবর জানিয়েছে এএফপি।

এক প্রতিবেদনে বলা হয়, রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বাইডেনের পাশেই রয়েছেন। কিন্তু নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে তিনি তার সহকর্মীদের একান্তে বলেছেন, তিনি সরে দাঁড়াতে প্রস্তুত।

দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন।

Advertisement

হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন তাকে নানামুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।

৬১ বছর বয়সী রন ক্লেইন ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে এবং বাইডেনের সময়ে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবিলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!