ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে অস্ত্র দিলে বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ২৩ জানুয়ারি ২০২৩
ইউক্রেনকে অস্ত্র দিলে বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে: রাশিয়া
সংগৃহীত ছবি

ইউক্রেনে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন বলেছেন, এ ধরনের সরবরাহ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। 

রোববার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, কিয়েভকে এভাবে অস্ত্র সরবরাহ করা হলে সেটি মস্কোকে আরো শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধের দিকে ধাবিত করবে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, ন্যাটো অংশীদাররা ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হওয়ার পর ভোলোদিনের তরফে এমন মন্তব্য এলো।

Advertisement

ভোলোদিন ইউরোপীয় পার্লামেন্টকে ‘মানবতার প্রতি তাদের দায়িত্বের’ বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসেলস এবং ওয়াশিংটন যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বিশ্বকে একটি ‘ভয়াবহ যুদ্ধের’ দিকে নিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!