ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় সরকারি ভবনে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ২৩ জানুয়ারি ২০২৩
সোমালিয়ায় সরকারি ভবনে হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরের দিকে জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়।

Advertisement

মন্ত্রণালয়টি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলাকারীরা মোগাদিশুর মেয়রের দপ্তর যে ভবন, সেখানে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছে।

আরো পড়ুন>> ভারতের যে রাজ্যে একাধিক সন্তান জন্ম দিলেই মিলবে আর্থিক পুরস্কার

তথ্য মন্ত্রণালয় তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ছয়জনকে হত্যা করে সন্ধ্যা ৬টার মধ্যে এলাকাটি মুক্ত করে।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার আগস্টে আল-শাবাবের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা বৃদ্ধি করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীটি।

মোগাদিশুর মেয়র দপ্তরে কর্মরত ফারাহ আব্দুল্লাহি বলেছেন, আমরা অফিসেই ছিলাম। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আমাদের কানে তালা লেগে যায়। আমরা দৌঁড়ে বের হয়ে আসি, তখনই গুলিবর্ষণ শুরু হয়।

আরো পড়ুন>> সৌদিতে ‘হজ ও ওমরাহ যাত্রীদের’ ট্রেন চালাবেন নারীরা

মোগাদিশুর অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় স্থানীয় সরকারের সদরদপ্তর ভবনে মেয়রের দপ্তরটির অবস্থিত। এই এলাকার সড়কগুলোতে কংক্রিটের স্ল্যাব ও বিভিন্ন রোডব্লক বসানো আছে। ভবনটি সোমালিয়ার প্রেসিডেন্ট দপ্তর ‘ভিলা সোমালিয়া’ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।

এক বিবৃতিতে আল-শাবাব বলেছে, “আমাদের আত্মঘাতী বোমারুরা আঘাত হানার পর পদাতিক যোদ্ধারা ভবনটিতে প্রবেশ করে রক্ষীদের হত্যা করেছে।”

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!